মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমবাগানে বোমা তৈরির সরঞ্জাম, মিলল ৯ কেজি গানপাউডার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় একটি আমবাগান থেকে বিপুল পরিমাণ গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার, কাঁচের টুকরা, পেরেক, জর্দার কৌটা, কসটেপ ও গ্যাস লাইটার।

রোববার রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫-এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ ও ১৫টি গ্যাস লাইটার।

র‍্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির জন্য এসব সরঞ্জাম সেখানে মজুত রাখা হয়েছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া আলামতগুলো শিবগঞ্জ থানা-য় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০