নরসিংদী প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইত্যাদি অনুষ্ঠান ঘিরে নরসিংদীতে বিশৃঙ্খলার বিস্ফোরণ, চুরি-হুড়োহুড়িতে আতঙ্ক

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান ঘিরে নরসিংদীতে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে প্রবেশকে কেন্দ্র করে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সংঘবদ্ধ পকেটমার চক্রের তৎপরতায় সাংবাদিকসহ বহু দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত “ইত্যাদি” অনুষ্ঠানে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের সমন্বয়হীনতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পাসধারী নারী, শিশু ও বয়স্ক দর্শকদের ঘণ্টার পর ঘণ্টা ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়।

এই বিশৃঙ্খলার সুযোগে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। দর্শকদের পকেট, ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও কার্যকর নিয়ন্ত্রণ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন অনেকেই।

আরো পড়ুন...  ফ্যাসিবাদ রুখতে ঐক্যের আহ্বান: এমপি জামাল

জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা করা হলেও পাস ছাড়া আরও কয়েক হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। কেউ কেউ প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন। এতে পুরো অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে যাওয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও চুরির শিকার হন। ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত সাতজন সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন,
“প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় ব্যাপক হট্টগোল ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ভেতরে ঢুকে দেখি আমার মোবাইল ফোনটি নেই। সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশকে জানাই। পরে দেখি আরও কয়েকজন সাংবাদিক ও অসংখ্য দর্শক একই অভিযোগ করছেন।”

তিনি আরও জানান, মাত্র এক ঘণ্টার মধ্যেই অন্তত ৪৫ জন দর্শক ও জেলা প্রশাসনের একজন কর্মচারী তাদের মোবাইল চুরির অভিযোগ পুলিশকে জানান। তবে ঘটনাস্থলে পুলিশের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন...  ঘোষবাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপ-লাটার সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঘটনার পর চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ হয়ে শত শত আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক বলেন,
“‘ইত্যাদি’ অনুষ্ঠান দেখতে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এসেছিলেন। ভিড়ের মধ্যে কিছু চোরচক্রও ঢুকে পড়তে পারে। বেশ কিছু মোবাইল ফোন খোয়া যাওয়ার তথ্য আমরা পেয়েছি। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এমন জনপ্রিয় একটি অনুষ্ঠানে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আয়োজকদের ব্যর্থতাকে দায়ী করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০