কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমি দখলের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে শহরের কালিবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা এবং হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন। তবে একই এলাকার একটি প্রভাবশালী চক্র তার জমির ওপর নজর দিয়ে বিভিন্ন সময়ে নামমাত্র মূল্যে জমি বিক্রির জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও বলেন, জমি বিক্রিতে রাজি না হওয়ায় রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।

মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  সেনবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১১

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১২

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৩

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৫

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৬

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৭

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৮

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৯

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

২০