তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুরের আক্রমণ থেকে বিরল লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একটি বিপন্নপ্রায় লজ্জাবতী বানর (Slow Loris) উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক যুবকের মানবিক উদ্যোগে প্রাণে বেঁচে যাওয়া প্রাণীটিকে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের আমরইলছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় একটি গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় হঠাৎ লজ্জাবতী বানরটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশে থাকা কয়েকটি কুকুর প্রাণীটিকে ঘিরে ফেলে এবং আক্রমণের চেষ্টা চালায়। আতঙ্কিত বানরটি আত্মরক্ষার সুযোগও পাচ্ছিল না।

এ সময় কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরের অস্বাভাবিক চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা প্রদীপ দাশ। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত কুকুরগুলোকে সরিয়ে দেন এবং নিজের পরনের গামছা দিয়ে বানরটিকে নিরাপদে জড়িয়ে উদ্ধার করেন। পরে তিনি প্রাণীটিকে নিজের বাসায় নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন।

পরবর্তীতে বিষয়টি আপন দাশ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করলে স্থানীয় বন্যপ্রাণীপ্রেমী ও পরিবেশকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

আরো পড়ুন...  হাতিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তারা জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটির শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এটি সুস্থ অবস্থায় রয়েছে।

পরে প্রাণীটিকে প্রয়োজনীয় পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, পর্যবেক্ষণ শেষে উপযুক্ত পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা বলেন, প্রদীপ দাশের সময়োপযোগী পদক্ষেপ না থাকলে বিরল এ বন্যপ্রাণীটি কুকুরের আক্রমণে মারা যেতে পারত। তার মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, লজ্জাবতী বানর বাংলাদেশের একটি বিরল ও বিপন্নপ্রায় নিশাচর প্রাণী। বনাঞ্চল ধ্বংস, অবৈধ শিকার এবং আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এ প্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই এ ধরনের প্রাণী দেখলে বিরক্ত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তারা।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

১০

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

১১

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১৩

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৪

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৫

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৬

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৭

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৯

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

২০