মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন | ছবি : দৈনিক ইতিহাস

গণভোটের প্রচার-প্রচারণা জোরদার এবং সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মেলনের শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন...  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম: ডিএনসি মহাপরিচালক

সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে এবং ভবিষ্যৎ উন্নয়নের পথ সুদৃঢ় হবে। গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ইমাম ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ইমাম ও আলেম সমাজ সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গণভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০