মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল আলী (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া গ্রামের শিমুলতলা এলাকায় নাচোলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল আলী সদর উপজেলার আমনুরা দরগাপাড়া এলাকার মৃত অনুর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোঃ গৌতম কুমরা বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন রুবেল আলীকে আটক করে তার কাছে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল আলী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করতেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে তার সঙ্গে অন্য কোনো মাদক ব্যবসায়ী জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০