মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১০ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করায় একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আব্দুস সাত্তার। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

রবিবার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত আব্দুস সাত্তার জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। পরে ওই সনদ ব্যবহার করে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার চেষ্টা করেন। বিষয়টি ভূমি অফিসের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারকে আইনগত প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। ভুয়া কাগজপত্র ব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন...  বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০