মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. আলী হোসেন (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এবং এবরান আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-১, রাজশাহী এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এর অংশ হিসেবে গত ৭ মার্চ রাতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য বের হয়। টহল চলাকালে ৮ মার্চ রাত ১২টা ১০ মিনিটের দিকে র‌্যাবের কাছে একটি গোপন তথ্য আসে যে, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন নামের এক ব্যক্তি তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ করে রেখেছে।

আরো পড়ুন...  দলমত ঊর্ধ্বে উন্নয়নের আহ্বান

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পরে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে আলী হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য বেশ উল্লেখযোগ্য এবং এটি বিক্রয়ের উদ্দেশ্যেই মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার এবং আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মো. আলী হোসেন এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০