মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নে জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদিন তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের উষাপাড়া, কাজিপাড়া, অনুপনগর, অনুপনগর মোন্নাপাড়া, হাট-বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন জেএসডির এই প্রার্থী।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তাদের মতে, এ ধরনের গণসংযোগ নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০