মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
৫ মে ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মোস্তফা মিয়াকে সংবর্ধনা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা-র কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা-য় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা সদস্য আলহাজ্ব মোস্তফা মিয়ার আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) জোহরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ খসরু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী সুপার আব্দুল্লা আল মাসুদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব মোস্তফা মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাওহিদ আলম। এরপর স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক সুহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার তুফায়েল আহমদ মিনার, সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের হৃদ্যতার সম্পর্ক অত্যন্ত গভীর। দেশের যেকোনো দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে প্রবাসীরা সবসময় এগিয়ে আসেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ জনপদের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রবাসী দাতা ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণ সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  ছফির আলম কোরেশীর মায়ের মৃত্যুতে শোক

প্রধান অতিথি আলহাজ্ব মোস্তফা মিয়া তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষার উন্নয়নই জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি ভবিষ্যতেও মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আব্দুল মালেক, জানি আলম, আনাছ আলী, আবু খালেদ, শামীম আক্তার, ক্বারী ইজাজুল ইসলাম, আশরাফ আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি এবং উপস্থিত সকল মরহুম ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আলহাজ্ব মোস্তফা মিয়া মাদ্রাসার চলমান ও অসমাপ্ত উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ আয়োজনকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০