চট্টগ্রাম প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেএসএফবি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

জাতীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি)–এর চট্টগ্রাম মহানগর শাখার ২০২৬–২০২৭ সেশনের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক কে এম রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে জিন্নাত আলীকে সভাপতি এবং মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি চট্টগ্রাম মহানগরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিক মানদণ্ড রক্ষা এবং ঐক্য সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে মনোয়ার হোসেন রতনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আফতাব আলম ও মাহমুদ হায়দার জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম চৌধুরী, তুষার দাশ ও আজাদ মামুন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সেলিম।

আরো পড়ুন...  ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় পদপ্রার্থী সজীব রায়হান

এ ছাড়া প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন ও আবু সাইদ। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু সাইদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ নুর মাসুদ এবং দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন কামাল হোসেন।

কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. আল আমিন, নুরে আলম, আবু সাইদ, টিপু সুলতান, এম সম্রাট, এনাম ও মোহা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম মহানগরে সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নবনির্বাচিত কমিটি কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে জেএসএফবি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ করে আসছে। চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সংগঠনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় সক্রিয় ভূমিকা রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০