কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল ও বগুড়া সফরের পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ সময় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা ফায়ার সার্ভিস এলাকা হয়ে খাড়াজোড়া ও কালিয়াকৈর অতিক্রমকালে পথের দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিতদের অভিবাদনের জবাব দেন।
এসময় গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত নেতা মজিবুর রহমানের অনুসারীসহ কালিয়াকৈর পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন