অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি যাওয়া উপলক্ষে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি | ছবি: সংগৃহীত
সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি যাওয়া উপলক্ষে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি | ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি সফরে যাচ্ছেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তিনি ওই বাড়িতে যাবেন।

এ সফরকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন জানিয়েছেন, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। এতে ৪০ হাঁড়ি আখনি রান্না করা হচ্ছে এবং দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হবে।

স্বল্প সময়ের নোটিশে কর্মসূচি চূড়ান্ত হলেও স্থানীয়রা সর্বোচ্চ আন্তরিকতা ও তৎপরতায় প্রস্তুতি সম্পন্ন করছেন। জুবাইদা রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান কালবেলা বলেন, “অল্প সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব হয়নি। তবুও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও চার দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি সুন্দর পরিবেশ পান।”

আরো পড়ুন...  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বিরাইমপুর গ্রামে অবস্থিত ওই বাড়িতে তারেক রহমান এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। এর আগে ২০০৪ সালে তিনি প্রথমবারের মতো সেখানে যান। দীর্ঘ ২১ বছর পর আবার তার সফরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বিশেষ এক আগ্রহ তৈরি হয়েছে।

বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়স্বজন ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। জামাই আগমন উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়ন, দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে। এছাড়াও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ দোয়ার ব্যবস্থা থাকবে।

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিবাহ হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

শ্বশুরবাড়িতে আগের সফরের কথা স্মরণ করে সিলেট জেলা বিএনপির সভাপতি বলেন, “সেই সময় তার সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর আবার সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা।”

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০