ইতিহাস ডেস্ক
৪ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় নতুন ইউএনও ভবন উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন মোহাম্মদ নওশাদ জমির সরকার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর বাস্তবায়নে নির্মিত ৫ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটি চালু হলে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সভা-সেমিনারের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে একই দিনে সংসদ সদস্য তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ, বুড়া-বুড়ি ও দেবনগর কামাত এলাকার তিনটি সড়ক উন্নয়ন কাজের পৃথক উদ্বোধন করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বিভাগের সেরাদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজারের মাহিমা

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

১০

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

১১

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

১২

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১৩

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১৪

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১৫

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৭

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৮

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৯

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

২০