কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিলো

‘স্বপ্ন নয়, বাস্তব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ১৩টি উপজেলা ও ১৫টি ইউনিয়নে পাইলটিং প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে নবাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের বেলরডাঙ্গা ওয়ার্ডে অনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, যিনি দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি স্বপ্ন নয় বাস্তবে বিশ্বাস করে। দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি এক মাসের মধ্যে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানান, বর্তমান সরকারের আগামী চার বছরে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং পর্যায়ক্রমে মোট সাড়ে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হবে না এবং কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সরকারি কর্মকর্তারা সরাসরি উপকারভোগীর বাড়িতে গিয়ে কার্ড বিতরণ নিশ্চিত করবেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে নবাবগঞ্জে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে নতুন আশা ও স্বাচ্ছন্দ্যের সঞ্চার হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ইন্ডিয়ান ভিসার নামে প্রতারণা চক্র সক্রিয়, ভোগান্তিতে সাধারণ মানুষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০