মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা :
২৪ জুন ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল

নাটোরের নলডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। ভবিষ্যতে কাউকে নির্যাতনের শিকার হতে দেওয়া হবে না। পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠানসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

আরো পড়ুন...  সার্বভৌমত্ব ও সম্প্রীতির বার্তা ছড়াতে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০