মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ অবস্থানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। পুরো কর্মসূচি জুড়ে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ—এই চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। নারীবিদ্বেষী মানসিকতা একটি রাষ্ট্র ও সমাজকে পিছিয়ে দেয়। এর বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

আরো পড়ুন...  বৈষম্যহীন এক দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু বক্তব্য ও পোস্ট নারীদের প্রতি চরম অবমাননাকর মনোভাব প্রকাশ করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের বক্তব্য শুধু নারীর অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং দেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকেও আঘাত করে।

বক্তারা জানান, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মতে, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন নারী সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠন এবং রাজনৈতিক দলগুলো এ পোস্টকে ‘নারীবিদ্বেষী’ ও ‘মধ্যযুগীয় মানসিকতা’র বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে খাটো করে দেখার প্রবণতা বন্ধ করতে হবে। নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণের বিরুদ্ধে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব মহলের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারীর মানবাধিকার, নিরাপত্তা ও সমান মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা বলেন, নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে নীরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপস করা। তাই ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড ও বক্তব্যের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবেন।

আরো পড়ুন...  মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই প্রতিবাদ অবস্থান কর্মসূচি নারীর অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০