তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা ও ছাত্র হত্যা মামলায় মৌলভীবাজার যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও এক ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে মৌলভীবাজার শহরের বেঙ্গল ফুড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক গৌরাঙ্গ কুমার বর্মন ও শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা হয়। ওই মামলাগুলোর মধ্যে একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মবশ্বির আহমদ। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে রিকশাচালকের সততা ও পুলিশের তৎপরতায় হারানো মালামাল ফিরে পেলেন নারী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকুলকে ঘিরে ক্ষোভ, অব্যাহতি প্রত্যাহারের দাবি জোরালো

গোল্ডকাপ জিতে শিরোপা দক্ষিণ গোবিন্দারখীলের

যৌন নিপীড়ন মামলায় সাংবাদিক কারাগারে

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক যুবক

এক ড্রামের কালো পানিতে মুরগি ড্রেসিং, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ভাইরাল ভিডিওতেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারি

ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

রেলওয়ে জমিতে ফের দখল, গড়ে উঠছে শতাধিক অবৈধ ঘর

দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

১০

ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব: খালের পাড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

১১

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

১২

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

১৩

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

১৪

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

১৫

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

১৭

মাগুরায় মসজিদে ঢুকে হামলা, তিনজন গুরুতর জখম

১৮

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

১৯

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

২০