মোহাম্মদ রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়োজনে ‘আরেকটি জুলাই ২৪’ ঘটানোর হুঁশিয়ারি: জামায়াত প্রার্থী মহসিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১১ দলের জোট সমর্থিত জামায়াতের এমপি প্রার্থী মোঃ মহসিন বলেছেন, ইনকিলাব মঞ্চের উদীয়মান নেতাদের ওপর হামলা অব্যাহত থাকলে প্রয়োজনে তারা “আরেকটি জুলাই ২৪” ঘটাবেন।

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকির বাড়ির মাঠে আয়োজিত মাদকবিরোধী মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহসিন অভিযোগ করেন, এখনো আন্দোলন সংশ্লিষ্ট তরুণ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, “আমরা তরুণ প্রজন্মকে মাদকসেবী, জুয়াড়ি ও সন্ত্রাসী হিসেবে নয়—দক্ষ, মেধাবী ও বিনয়ী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশ হবে সুন্দর, আত্মনির্ভরশীল এবং আত্মকর্মসংস্থানে সমৃদ্ধ। আমি বাঞ্ছারামপুরের মানুষের শাসক নয়, খাদেম হতে চাই।” আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে হায়দরনগর গ্রামের সমাজসেবক কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন সমাজসেবক মোঃ মোবারক হোসেন বাবু।

আরো পড়ুন...  নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, কাজী মোঃ ইব্রাহিম, এরশাদ উল্লাহ, মতিউর রহমান, ফারুক আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদকবিরোধী এ ফুটবল টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এই লক্ষ্যেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০