হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেক আইডিতে সাংবাদিক সুজনকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি; ক্ষোভে ফুঁসছেন সংবাদকর্মীরা

বাগেরহাটের রামপালে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক সুজন মজুমদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শুক্রবার (১৫ মে) রাতে রামপাল থানা-এ জিডিটি করা হয়। যার নম্বর- ৭০১।

জিডিতে উল্লেখ করা হয়, সুজন মজুমদার রামপাল প্রেসক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক জনবাণীর রামপাল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় (Pulse New Rampal)  নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে সাংবাদিক সুজন মজুমদারকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। সেখানে তার নাম বিকৃত করার পাশাপাশি তার শ্যালিকার ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করা হয়েছে।

সুজন মজুমদারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফেক আইডি খুলে রামপালের বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় রামপালে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মেহেদী হাসান, এম এ সবুর রানা, এ এইচ নান্টু, রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, তারিকুল ইসলাম, হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, অমিত পাল, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ, হারুন শেখ ও আল আমিন শেখসহ আরও অনেকে।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

সংবাদকর্মীরা দ্রুত জড়িত সাইবার অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা বিভাগের সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০