মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ লাইসেন্স গ্রহণের জন্য ২০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ধানহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা রায়।

অভিযানে দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের মূল লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। যদিও প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স রয়েছে, তবে স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত অনুমোদন ছাড়াই হাসপাতালটি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা এবং কিছু অস্ত্রোপচারও পরিচালিত হয়ে আসছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল পরিচালনা করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে এবং আগামী ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স সম্পন্ন করার নির্দেশ দেয়।

আরো পড়ুন...  কক্সবাজার সদর হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স না নিলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০