মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ার স্বাস্থ্যসেবায় চরম বিশৃঙ্খলা, অভিযোগের পরও নেই পদক্ষেপ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরে চলমান নানা অনিয়ম, অব্যবস্থাপনা, চিকিৎসা অবহেলা ও তদারকিহীনতা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মনীতি উপেক্ষা করে সেবার নামে চলছে অব্যবস্থাপনা। এতে প্রতিনিয়ত হয়রানি ও ঝুঁকির মধ্যে পড়ছেন সাধারণ রোগীরা।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, ভুল চিকিৎসা, অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের সক্রিয়তা এবং প্রশাসনিক নজরদারির অভাব দীর্ঘদিন ধরে প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে কিছু বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে প্রয়োজনীয় অনুমোদন, মানসম্মত চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল ছাড়াই চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, অনেক ক্লিনিকে রোগী ভর্তি করে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। আবার কোনো দুর্ঘটনা বা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে দ্রুত বিষয়টি ধামাচাপা দিতে রোগীর স্বজনদের সঙ্গে ‘ম্যানেজ’ করার চেষ্টা চলে। অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগী পরিবারগুলো গ্রামের সহজ-সরল ও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রতিকার চাইতে পারেন না। ফলে অনিয়মের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণও হয় না।

আরো পড়ুন...  দৌলতপুরে ঐক্যের শক্তিতেই বিএনপির একমাত্র জয়

এ বিষয়ে গত ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১১টা ১৭ মিনিটে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমি এ ব্যাপারে কিছুই জানি না। অনিয়ম হয়ে থাকলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে মঠবাড়িয়ার স্বাস্থ্যখাতে চলমান বিভিন্ন অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর না দিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন, প্রশাসনিক তৎপরতা কিংবা দৃশ্যমান পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, স্বাস্থ্যখাতের অনিয়ম নিয়ে বারবার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয় না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিছু অসাধু ক্লিনিক মালিক, দালালচক্র ও দায়িত্বহীন স্বাস্থ্যকর্মীরা।

মঠবাড়িয়ার কয়েকজন বাসিন্দা জানান, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে অনেক রোগী বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যান। সেখানে অতিরিক্ত খরচের পাশাপাশি সঠিক চিকিৎসা নিয়েও অনিশ্চয়তায় থাকতে হয়। অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হলে দায় এড়াতে দ্রুত অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন...  ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

স্থানীয় সচেতন মহলের মতে, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন অব্যবস্থাপনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরা, অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ফিরে পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০