তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় যুবকের মরদেহ আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় চাতলাপুর স্থলবন্দর দিয়ে দুই দেশের প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে ছোটমনা (৩৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর পুর পরিষদের দুর্গাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় মনু নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের পর জানা যায়, গত ৯ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

এরপর বাংলাদেশের মনু নদীতে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি নিত্যানন্দ মালাকারের বলে শনাক্ত করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি বিএসএফ ও ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় চাতলাপুর স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি ও ভারতীয় বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুরে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

কালিয়াকৈরে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পৌরবাসীর সেবায় মেয়র হতে চান বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে বদলে যাচ্ছে শিক্ষার চিত্র

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

গরু চুরিতে নিঃস্ব কৃষক নুর ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

১০

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

১১

ওয়াকফা সম্পত্তি দখলের অভিযোগ

১২

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

১৩

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

১৪

যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

১৫

জিলহজ মাসের ফজিলত ও আমল: ইবাদতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব

১৬

মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

১৭

একই পরিবারের ৫ জন হত্যার রহস্য উদঘাটনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৮

ইয়াবা–গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০