মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) থেকে টোল আদায়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের টোলমুক্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা সেতু দিয়ে চলাচলের সময় প্রতিদিন সাধারণ মানুষকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা ও থ্রি-হুইলার চালক ও যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

তারা আরও বলেন, সেতুটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সেতুর ওপর নির্ভরশীল হলেও বর্তমান টোল ব্যবস্থায় তাদের যাতায়াত ব্যয় বৃদ্ধি পেয়েছে।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ মহানন্দা সেতুর টোল বাতিল অথবা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে টোল নির্ধারণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

আরো পড়ুন...  শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

আয়োজকরা জানান, মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং সকল সচেতন নাগরিককে এ ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০