মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
২ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীকে নতুনভাবে গড়ার উদ্যোগ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে রাজশাহী মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। তিনি নগরবাসীর জন্য কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, উন্নয়ন কাজের গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাসিকের প্রকৌশল বিভাগ।

প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যে বলেন, রাজশাহী একটি পরিচ্ছন্ন ও শান্ত নগরী হিসেবে পরিচিত। এই সৌন্দর্য আরও বৃদ্ধি করতে হলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন জরুরি। তিনি জানান, সরকারের নির্দেশনা ও আইন মেনে নগরবাসীর সহযোগিতায় রাজশাহীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “নাগরিক সেবাই আমাদের মূল দায়িত্ব। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে সেবা নিশ্চিত করতে হবে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও বাড়ে।”

আরো পড়ুন...  সাংবাদিকদের হস্তক্ষেপে ঝুঁকি মুক্ত ২০ পরিবার: ভেড়ামারায় সঠিক স্থানেই ফিরল বৈদ্যুতিক খুঁটি

নগরীর অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৩০টি ওয়ার্ডে নতুন রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি। বিশেষ করে আগামী ৯০ দিনের মধ্যে নির্ধারিত কাজগুলো শেষ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় প্রশাসক অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে এবং কাজের গতি আরও বাড়াতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময় সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০