মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর ফুটপাতে রকমারি ইফতার

বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমযান। রমযান শুরু হতেই রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকাজুড়ে জমে উঠেছে বাহারি ইফতারের পসরা। প্রতিদিন দুপুর গড়াতেই ফুটপাত ও সড়কের ধারে ছোট-বড় অসংখ্য অস্থায়ী দোকানে শুরু হয় ইফতার সামগ্রী প্রস্তুতের ব্যস্ততা। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

ফুটপাতজুড়ে সারি সারি টেবিলের ওপর সাজানো থাকে নানা রকম ইফতার সামগ্রী। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, রসুনের চপ, হালিম, জিলাপি, তেহারি ও বিরিয়ানি—সব মিলিয়ে চোখ ধাঁধানো আয়োজন। বড় বড় কড়াইয়ে টগবগ করে তেলে ভাজা হচ্ছে পেঁয়াজি ও বেগুনি। পাশে বিশাল হাঁড়িতে ধীরে ধীরে রান্না হচ্ছে হালিম। গরম জিলাপির মিষ্টি সুবাস আর মশলাদার তেহারি-বিরিয়ানির ঘ্রাণে ভরে উঠছে চারপাশ।

বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় ক্রেতাদের ঢল। অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফেরার পথে অনেকে ইফতারের জন্য প্রয়োজনীয় খাবার কিনে নিচ্ছেন। অনেকেই জানান, ব্যস্ততার কারণে প্রতিদিন ঘরে সবকিছু প্রস্তুত করা সম্ভব হয় না। তাই ফুটপাতের এসব দোকানই হয়ে ওঠে ভরসা। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে বাড়ি ফেরার সময় প্রয়োজনীয় খাবার কিনে নিচ্ছেন তারা।

আরো পড়ুন...  কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আবার কেউ কেউ সরাসরি দোকানেই বসে ইফতার করার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি দোকানে অস্থায়ীভাবে বসার ব্যবস্থাও রাখা হয়েছে। দোকান মালিক, কর্মচারী ও ক্রেতারা মিলেমিশে একসঙ্গে ইফতার করছেন—যা রমযানের সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য চিত্র তুলে ধরে।

কথা হয় এক ইফতার বিক্রেতার সঙ্গে। তিনি জানান, “রমযান এলে আমাদের বেচাকেনা কয়েকগুণ বেড়ে যায়। প্রতিদিন বিকেল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত প্রচুর ভিড় থাকে। আশা করছি পুরো মাসজুড়ে ভালো ব্যবসা হবে।” তবে কাঁচামালের দাম কিছুটা বেশি থাকায় লাভের পরিমাণ নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।

সচেতন ক্রেতারা খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়েও নজর রাখছেন। অনেকেই স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

সব মিলিয়ে পবিত্র রমযানকে ঘিরে রাজশাহীর সাহেব বাজার এলাকার ফুটপাতগুলো যেন রঙিন এক ইফতার মেলায় পরিণত হয়েছে। রোজাদারদের পদচারণা, দোকানিদের ব্যস্ততা আর পারিবারিক বন্ধনের উষ্ণতায় প্রতিদিন বিকেলেই এখানে সৃষ্টি হচ্ছে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০