হারুন শেখ, রামপাল প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউপি বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। এ দাবিতে সোমবার (১৮ মে) রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। শ্রীফলতলায় ‘আমাদের গ্রাম’ ডিজিটাল সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্মারকলিপিতে বলা হয়, রামপাল একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা হওয়ায় লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকাগত অনিশ্চয়তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী। তাই স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সুপেয় পানি সরবরাহ ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

আরো পড়ুন...  রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০