হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপাল প্রেসক্লাবে ফুলের শুভেচ্ছা

সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রেসক্লাব রামপাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সম্প্রতি মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। একটি সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।” তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে এলাকার অপরাধ, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরবেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ সরকার–এর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

আরো পড়ুন...  রামপালে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপাল–এর আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এ. এইচ. নান্টু, কবির আকবর পিন্টু, এম. এ. সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সাংবাদিকরা এলাকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর দায়িত্বশীল নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং গণমাধ্যমের সঙ্গে সরকারের ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০