মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে শুরু ভূমিসেবা মেলা

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপী একযোগে মেলার অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। ভূমি সেবাকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনমুখী করার লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ রবিউল ইসলাম, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল কাদের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভূমি সহকারী কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা চালু হওয়ায় জনগণ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষকে এসব সেবার সঙ্গে আরও বেশি পরিচিত করা হচ্ছে।

আরো পড়ুন...  শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করার ফলে এখন মানুষ দালাল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছেন। এতে হয়রানি কমবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ব্যাপক ভিড়। সাধারণ মানুষ ভূমি সেবার বিভিন্ন তথ্য জানতে স্টলগুলোতে ভিড় করছেন। মেলায় নাগরিকদের সুবিধার্থে বিশেষ ডিজিটাল সহায়তা বুথ স্থাপন করা হয়েছে।

মেলায় তাৎক্ষণিকভাবে ই-নামজারি আবেদন গ্রহণ ও পরামর্শ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহায়তা, খতিয়ান ও ই-পর্চার আবেদন গ্রহণ, মৌজা ম্যাপ সরবরাহ সংক্রান্ত তথ্য এবং ভূমি হটলাইন ১৬১২২ সম্পর্কে সচেতনতামূলক সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়া “তুমি আমার ঠিকানা” শীর্ষক তথ্যবহুল বুকলেট ও লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে সহজভাবে জানতে পারেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক সেবা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০