পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক বিতরণ: উপকূলীয় পানিসংকট মোকাবিলায় উদ্যোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানিসংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ১ হাজার লিটার ধারণক্ষমতার ৭৭টি পানির ট্যাংক ও প্রয়োজনীয় সেটিং উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক দলের সদস্যদের মধ্যে ট্যাংক ও উপকরণ বিতরণ করা হয়, যা বৃষ্টির পানি সংরক্ষণ ও সুপেয় পানির সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ বাহার, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্যসহ কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ।

প্রধান অতিথি জিএম মাছুদুল আলম বলেন, গাবুরা ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। লবণাক্ততার কারণে ভূগর্ভস্থ পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে পানিসংকট দিন দিন তীব্র হচ্ছে। তিনি বলেন, সরকারি উদ্যোগ থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ অবস্থায় ফেইথ ইন এ্যাকশনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং টেকসই পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি—কালিয়াকৈরে জনদুর্ভোগ চরমে

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, গাবুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। এ পরিস্থিতিতে ফেইথ ইন এ্যাকশনের কৃষি উপকরণ ও পানির ট্যাংক বিতরণ কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

সংস্থাটি জানায়, গাবুরা ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণে এর আগে দুই ধাপে মোট ১৩৭টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় উপকারভোগীরা দলের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

১০

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

১১

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

১২

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১৪

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৭

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৮

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৯

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

২০