মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াত আমীরের নির্বাচনী জনসভা ২৭ জানুয়ারি

জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ জনসভা মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার দুপুরে সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

লিখিত বক্তব্যে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচির অংশ হিসেবেই ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সফরে আসছেন। সফরকালে তিনি জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উক্ত জনসভায় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারা নিজ নিজ এলাকার নির্বাচনী কর্মসূচি, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। জনসভাটি জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে শহীদ নয়নের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল রাজনীতি গড়ার অঙ্গীকার

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় আমরা একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জনসভা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছি।” তিনি জনসভাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক, প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, জনসভা ঘিরে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, আগত জনসাধারণের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের এই সফর ও জনসভা সাতক্ষীরা জেলার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর নির্বাচনী বার্তা আরও সুস্পষ্টভাবে পৌঁছে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০