মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি-দোকান নির্মাণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালীদের দখলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি।

সরেজমিনে দেখা যায়, শাহীন ক্যাডেট একাডেমির পাশের মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও ক্রোকারিজ দোকানের মালিক মোঃ সোহেল তার দোকানের পেছনে সরকারি প্রায় তিন গণ্ডা খাস জমি দখল করে একটি বড় গোডাউন নির্মাণ করছেন। একইভাবে, মাধখলা বেলতলী পুকুর পাড়ে আসমা আক্তার ছয় কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণে দখল করা জমি ব্যবহার করছেন, যা স্থানীয়দের মতে সরকারি পুকুর পাড়ের অন্তর্ভুক্ত।

জমি বিক্রেতা ভান্ডারী রফিকুল ইসলাম দাবি করেছেন, তিনি স্ট্যাম্প সহ বিক্রয় সম্পন্ন করেছেন এবং ট্যাক্সও পরিশোধ করেছেন। তবে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি জমি ব্যক্তিগতভাবে বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই এবং দ্রুত তদন্তসহ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে, নায়েবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রশাসনের তৎপরতা না হলে সরকারি পুকুর পাড় ও খাস জমি দখলের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রামপালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

১০

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

১১

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

১২

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

১৩

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১৫

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১৬

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৭

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৮

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৯

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

২০