মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইগঞ্জ প্রতিনিধি
৬ মে ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলার সাংবাদিক সমাজ। হামলার প্রতিবাদে বুধবার (৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। “সাংবাদিক সমাজ” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রাতের অন্ধকারে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। ঘটনার পাঁচ দিন পার হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, এ হামলার নেতৃত্বে রয়েছে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী রাব্বি। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই তারা অবস্থান করলেও তাদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা। এ ঘটনায় পুলিশের উদাসীনতা ও পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা।

আরো পড়ুন...  শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৯ বোতল মাদক উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা অবিলম্বে মূলহোতাসহ সকল হামলাকারীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এদিকে একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলাতেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা একযোগে হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সার্বিকভাবে জেলার সর্বস্তরের সাংবাদিকরা এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি বলেও উল্লেখ করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০