মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের হস্তক্ষেপে ঝুঁকি মুক্ত ২০ পরিবার: ভেড়ামারায় সঠিক স্থানেই ফিরল বৈদ্যুতিক খুঁটি

কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রভাবশালী ব্যবসায়ীর চাতুরতায় সরিয়ে নেওয়া বৈদ্যুতিক পোল সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে নির্ধারিত স্থানেই পুনরায় স্থাপিত হয়েছে। এর মাধ্যমে বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয় ও সম্ভাব্য প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয় অন্তত ২০টি পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা শহরের কাচারিপাড়া এলাকায় কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশের জমি ক্রয় করে ভবন নির্মাণ শুরু করেন ‘মোল্লা স্টোর’-এর স্বত্বাধিকারী রেজাউল মোল্লা। তার জমির সীমানায় থাকা বিদ্যুৎ বিভাগের প্রায় ৫০ বছরের পুরনো একটি পোল সরানোর জন্য তিনি অভিনব কৌশল অবলম্বন করেন। অভিযোগ রয়েছে, তিনি প্রকৃত তথ্য গোপন করে বিদ্যুৎ বিভাগের চোখ ফাঁকি দিয়ে জনৈক ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে পোলটি সরানোর আবেদন করেন।

প্রাথমিকভাবে পোলটি সরিয়ে কুদ্দুস চেয়ারম্যানের সীমানা প্রাচীর ভেঙে রাস্তার দিকে স্থাপনের চেষ্টা করলে স্থানীয়রা তা রুখে দেয়। এরপর পরিস্থিতি সামাল দিতে ওই স্থানে একটি নড়বড়ে বাঁশের খুঁটি দিয়ে ২০টি পরিবারের হাই ভোল্টেজ মেইন লাইনের সংযোগ দেওয়া হয়। যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিদ্যুৎ আইনের পরিপন্থী। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই মরণফাঁদের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।

আরো পড়ুন...  দিনাজপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

বিষয়টি ভেড়ামারার স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ওজোপাডিকো কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাংবাদিকদের তৎপরতায় টনক নড়ে কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার তারা দ্রুত পদক্ষেপ নিয়ে রেজাউল মোল্লার আঙ্গিনায় আগের নির্ধারিত স্থানেই পুনরায় স্থায়ী পোল স্থাপন করে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করেন।

এ বিষয়ে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজ জানান, “রেজাউল মোল্লা তথ্য গোপন করে পোলটি সরানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সেটি আগের স্থানে স্থাপন করেছি।”

এদিকে অভিযুক্ত রেজাউল মোল্লা দম্ভোক্তি করে বলেন, “আমার জমিতে আমি যা খুশি করব, কারো কিছু বলার নেই।” তবে সাংবাদিকদের সাহসী ভূমিকার কারণে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে কাচারিপাড়ার ভুক্তভোগী বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১০

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১১

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১২

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৩

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

১৪

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

১৫

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১৮

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৯

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

২০