প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ (নোয়াখালী):
১৩ জানুয়ারী ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনবাগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ, গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক উদ্যোগ

নোয়াখালীর সেনবাগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর নেতৃত্বে সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেটে নির্বাচনের সময় জনগণকে প্রদত্ত প্রশ্নের মাধ্যমে জানানো হয়েছে—“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং এতে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”। এছাড়া লিফলেটে সংবিধান সংশোধনের ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের ক্ষমতা সম্প্রসারণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণসহ অন্যান্য সংস্কার।

লিফলেট বিতরণকালে গণমাধ্যমকর্মীরা জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন ও সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো ছাড়াও গণমাধ্যমকর্মী খন্দকার নিজাম উদ্দিন, মো. হারুন, মো. হাবিবুর রহমান হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  রামপালে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিনিময় মেলা অনুষ্ঠিত

স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা লিফলেট গ্রহণ করে বিষয়টি আগ্রহের সঙ্গে পড়েন এবং সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। অনুষ্ঠানটি এলাকায় গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনগণকে ভোটের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০