জাহেদুল ইসলাম আল রাইয়ান
৩০ জানুয়ারী ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতির আজহার, সম্মানের প্রত্যাবর্তন: মিশরে ড. মিজানুর রহমান আজহারী

স্মৃতির আজহার, সম্মানের প্রত্যাবর্তন: মিশরে ড. মিজানুর রহমান আজহারী
স্মৃতির আজহার, সম্মানের প্রত্যাবর্তন: মিশরে ড. মিজানুর রহমান আজহারী | ছবি : দৈনিক ইতিহাস

একসময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিলেন তিনি। দীর্ঘ সময় পর সেই ঐতিহ্যবাহী ভূমিতে ফিরে এলেন একজন সম্মানিত অতিথি হিসেবে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী মিশরে পৌঁছেছেন। আজ সকাল ১১টায় তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ড. মিজানুর রহমান আজহারীর এই আগমন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগের সৃষ্টি করেছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে গড়ে ওঠা তাঁর জ্ঞানচর্চা ও চিন্তাভাবনাই পরবর্তীতে তাঁকে ইসলামী দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলে। সেই আজহারের মাটিতে আজ তিনি ফিরে এলেন একজন সাবেক ছাত্র থেকে স্বীকৃত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দারুল আজহার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল বাসার। এ সময় দারুল আজহার-এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। পাশাপাশি মিশরে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের কল্যাণে কাজ করা মিশর জামাআতের অঙ্গসংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাজদিদ আজহারী ও সংগঠনের প্রতিনিধি জহির আজহারী বিমানবন্দরে উপস্থিত থেকে ড. মিজানুর রহমান আজহারীকে গ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অভ্যর্থনা পর্ব সম্পন্ন হয়।

আরো পড়ুন...  হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ বাড়ছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিশরে অবস্থানকালে ড. মিজানুর রহমান আজহারী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ইসলামী শিক্ষা, সমাজব্যবস্থা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং দাওয়াহভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

একসময়ের আজহারি ছাত্রের এই প্রত্যাবর্তন অনেকের কাছে শুধু একটি সফর নয়, বরং এটি স্মৃতি, সংগ্রাম ও অর্জনের এক নীরব সাক্ষ্য। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাঙ্গণ আবারও প্রত্যক্ষ করবে তারই এক ছাত্রের নতুন পরিচয়—অতীতের পথ পেরিয়ে বর্তমানের দায়িত্ব ও নেতৃত্ব নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০