আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি-
১৯ জানুয়ারী ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে পাঁচবিবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন
হাদি হত্যার বিচার দাবিতে পাঁচবিবিতে শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি: দৈনিক ইতিহাস

জয়পুরহাটের পাঁচবিবিতে হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় পাঁচবিবি পৌর এলাকার গুরুত্বপূর্ণ পাঁচমাথা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা ‘হাদির খুনের বিচার চাই’, ‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অবিলম্বে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন।

মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিহাতীতে জমি বিরোধে হামলা ও হুমকি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০