মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. এস. আল হুসাইন সোহাগ রাজপথের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক প্রতিকূলতা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন। ২০০৫ সালে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি ভেড়ামারা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ভেড়ামারা পৌর ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ঢাকা, খুলনা ও কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখার কারণে একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে মোট ৪৫ দিন, ১৫ দিন এবং ১০৭ দিনসহ দীর্ঘ সময় কারাভোগ করেছেন বলেও জানা গেছে।

২০২২ সালে ভেড়ামারা উপজেলার মুক্তিযুদ্ধ স্তম্ভে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে প্রতিকৃতি পরিষ্কার করার ঘটনায় তিনি আলোচনায় আসেন। ওই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  সদর হাসপাতালে নজেকশিসের সহায়তা

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় সোহাগ। করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। পাশাপাশি রমজান মাসে দুস্থ মানুষের জন্য সেহরি বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

২০২৩ সালের ২ জুলাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর ও ক্ষতির ঘটনা ঘটে বলে জানা যায়। তবে শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার চেষ্টা অব্যাহত রাখেন।

শিক্ষাগত জীবনে তিনি বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ভেড়ামারা অঞ্চলে একটি পরিচিত রাজনৈতিক মুখে পরিণত হয়েছেন।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মতে, এস. এস. আল হুসাইন সোহাগের মতো ত্যাগী ও সক্রিয় নেতারা স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং ভবিষ্যতেও তিনি সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১০

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৩

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৪

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৫

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে উপাচার্য

১৭

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

১৮

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৯

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

২০