কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলির জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের নতুন উদ্যোগ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর এলাকায় বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আগাম প্রস্তুতি শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

সভায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, নিচু এলাকা ও আবাসিক পাড়াগুলোতে বর্ষা মৌসুমে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কোথায় কোথায় পানি জমে থাকে, কোন কোন ড্রেন অকার্যকর হয়ে পড়েছে এবং কোথায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই—এসব বিষয় চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। অনেক সময় বাড়িঘরে পানি ঢুকে পড়ে, ব্যাহত হয় যান চলাচল, ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা-বাণিজ্যও। তাই এবার বর্ষা শুরুর আগেই পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে।

আরো পড়ুন...  সৈয়দপুর বিমানবন্দরে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

সভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ ও দখল হয়ে যাওয়া নালা-ড্রেন পুনরুদ্ধার, পানি নিষ্কাশনের নতুন পথ তৈরি এবং স্থায়ী সমাধানে একটি মাস্টারপ্ল্যান তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, হিলি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় অংশ নেওয়া কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে হিলি পৌর এলাকায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে আসন্ন বর্ষায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০