ইতিহাস ডেস্ক
১ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত মে দিবস, শ্রমিক অধিকার ও নিরাপত্তায় জোর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর।

আরো পড়ুন...  ঈদে আমান - মেহেদীর সৌজন্য সাক্ষাৎ

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখা এবং শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমিকরা—তাদের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমদ, সাংবাদিক ফোরামের সদস্য আল আমীন, ইকবাল হোসেন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার মাধ্যমে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয় এবং একটি মানবিক ও সুরক্ষিত কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০