ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং ঠেকাতে কিশোরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান

কিশোরগঞ্জ থানা

কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং কিশোর অপরাধ কমাতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের গভীর রাত পর্যন্ত আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়তে থাকায় এই উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের লেকপাড়, অলিগলি, পার্ক ও নির্জন স্থানগুলোতে রাত গভীর পর্যন্ত তরুণদের আড্ডার প্রবণতা বেড়েছে। এসব আড্ডা থেকে অনেক সময় মাদকাসক্তি, মারামারি, চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল ও কলেজপড়ুয়া কিশোরদের মধ্যে এ প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে গতকাল রাত ৯টার পর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করে পুলিশ। অভিযানের সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পড়াশোনা, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আটক কিছু শিক্ষার্থীকে থানায় নিয়ে গিয়ে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়। মুচলেকার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি নেওয়া হয়। পরে রাত ১২টার পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অনেক অভিভাবক পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর পথসভা ও দোয়া মাহফিল

অভিযান চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সদর থানায় উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা না পেলে তারা সহজেই বিপথে যেতে পারে। তাই পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের এই কার্যক্রম শাস্তিমূলক নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও কিশোর অপরাধ প্রতিরোধের অংশ। তরুণদের পড়াশোনায় মনোযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া। তাঁর নেতৃত্বে পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। স্থানীয়দের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগই কিশোরদের সঠিক পথে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

কিশোর গ্যাং ঠেকাতে কিশোরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান

কালিয়াচাপরায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেল সেবা

পঞ্চগড়ে বাসচাপায় সুপারভাইজার নিহত

প্রবাসীদের সংবর্ধনা দারুল উম্মাহ মাদ্রাসায়

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

জগন্নাথপুরে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

কালিহাতীতে বাস–সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৮৪ বছরের বৃদ্ধার

ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

১০

প্রাকৃতিক দুর্যোগে বোরো ধান ক্ষতি, সহায়তার আশায় কৃষক

১১

গলাচিপায় ইউএনওর সঙ্গে মতবিনিময়

১২

দিনমজুরের ফসল কেটে নেওয়ার অভিযোগ

১৩

কলকলিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ

১৪

কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

১৫

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ গ্রেফতার

১৬

তেঁতুলিয়ায় নতুন ইউএনও ভবন উদ্বোধন

১৭

মৌসুমের শুরুতেই লিচুর দামে আগুন—রাজশাহীতে ক্রেতাদের হাঁসফাঁস

১৮

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০