ইতিহাস প্রতিবেদক
৫ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবারমাসের জীবনাদর্শ ও চিন্তাধারাকে কেন্দ্র করে একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘রিভিজিটিং দ্য সোশিও-পলিটিক্যাল লিগ্যাসি অব ইয়ুর্গেন হাবারমাস ইন কনটেম্পোরারি বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারটি মঙ্গলবার (৫ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজন করা হয়।

সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান। তিনি তাঁর বক্তব্যে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে হাবারমাসের তত্ত্বের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেন। তিনি বলেন, মানবসমাজের বিকাশে বুদ্ধিবৃত্তিক আলোকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাষাগত দক্ষতা—বিশেষ করে মাতৃভাষায় গভীর জ্ঞান—এই আলোকায়নের অন্যতম ভিত্তি। তিনি আরও বলেন, ইউরোপের আলোকায়ন চিন্তাধারা আধুনিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার রূপান্তরে বড় ভূমিকা রেখেছে, যেখানে ক্ষমতার সম্পর্ক, বৈষম্য এবং নাগরিক পরিসরের ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ও ব্যক্তির মধ্যবর্তী যে নাগরিক ক্ষেত্র, সেখানে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তা হাবারমাসের দর্শনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই ধারণা বর্তমান বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রেও প্রাসঙ্গিক বলে তিনি মত দেন।

আরো পড়ুন...  খুলনায় দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী ‘আর্ককেইউ ডিগ্রি শো ২০২৬’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বর্তমান সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি সমাজব্যবস্থায় হঠাৎ পরিবর্তন এলে তা নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার জন্ম দেয়। এ ধরনের পরিবর্তন বোঝার জন্য সমালোচনামূলক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব অপরিসীম, যা হাবারমাসের দর্শনে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, ইয়ুর্গেন হাবারমাসের চিন্তা ও কাজ বহুমাত্রিক এবং ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক পরিসরে অত্যন্ত প্রভাবশালী। তাঁর তত্ত্বসমূহ গণতন্ত্র, যোগাযোগ ও নাগরিক সমাজের ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ এবং সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে সুড়ঙ্গ ও গোপন কক্ষের সন্ধান

শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারে হামলা, তিনজন আহত

কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে সেবা

রাবির হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কমিটি, উত্তপ্ত প্রতিক্রিয়া

মহাসড়ক অবরোধে তীব্র ভোগান্তি

খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যের প্রশংসা

২০ বছর পর রায়: ডাকাতিতে ১৩ জনের যাবজ্জীবন

চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাওরে পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান

১০

কনস্টেবল আনিসুরের বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’

১১

ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম

১২

নিয়ামতপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৩

হাসির আড়ালে দাঁতের অপচিকিৎসার ঝুঁকি

১৪

জগন্নাথপুরে মোস্তফা মিয়াকে সংবর্ধনা

১৫

কালিহাতীতে মাদকবিরোধী জিরো টলারেন্স

১৬

মাগুরায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে সেমিনার

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

১৮

কিশোর গ্যাং ঠেকাতে কিশোরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান

১৯

কালিয়াচাপরায় পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪ শতাধিক রোগী পেল সেবা

২০