বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে নারীর সঙ্গে সময় কাটাতে আবাসিক হোটেলে যুবক, মৃত্যু ঘিরে রহস্য

বরিশাল কোতোয়ালি মডেল থানা। সংগৃহীত ছবি
বরিশাল কোতোয়ালি মডেল থানা। সংগৃহীত ছবি

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নারী সঙ্গীর সঙ্গে সময় কাটাতে গিয়ে সুজন দালাল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী সঙ্গী, হোটেল ম্যানেজারসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার (১০ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহত সুজন দালাল বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বালুর বাল্কহেড শ্রমিক এবং দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে সুজন তার বন্ধু মারুফ আকনকে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার একটি আবাসিক হোটেলে যান। সেখানে লিমা নামে এক নারীর সঙ্গে সময় কাটানোর জন্য হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন তিনি।

কক্ষে প্রবেশের কিছুক্ষণ পর সুজন তার বন্ধু মারুফকে ফোন করে জানান, তিনি হঠাৎ অসুস্থ বোধ করছেন। পরে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হোটেল ম্যানেজার জসীম, বন্ধু মারুফ আকন এবং লিমা নামে ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

আরো পড়ুন...  নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারী সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর উদ্দেশ্যে সুজন কোনো শক্তিশালী যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০