জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
১১ মে ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ভোররাতে পরিচালিত এ অভিযানে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও কোনো মাদককারবারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম ভোররাত প্রায় ৩টার দিকে টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে মিয়ানমার সীমান্ত ঘেঁষা বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকা ব্যবহার করে মাদককারবারীরা ইয়াবা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে অনেক সময় পাচারকারীরা কৌশল পরিবর্তন করলেও মাদক চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন...  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে উপকূলের জীবন

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা দ্রুত পাহাড়ি পথ ব্যবহার করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

জব্দ হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হলে মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা মত দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০