অনলাইন ডেস্কঃ
৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি, রুপার দামও বাড়ল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।

বাজুস সোমবার (৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী:

  • ২২ ক্যারেট: ২,২৭,৮৫৬ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,৫৫,৪২৩ টাকা প্রতি ভরি

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল; তখন ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২,২৪,৯৪০ টাকা। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিমধ্যেই তিনবার সমন্বয় করা হয়েছে—দুইবার বৃদ্ধি এবং একবার হ্রাস।

আরো পড়ুন...  আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

এছাড়া, এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ৩৮৫ টাকা বৃদ্ধি করে ৫,৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেটের রুপার দাম:

  • ২১ ক্যারেট: ৫,৬৫৭ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,৮৪১ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৬৩৯ টাকা

চলতি বছরে রুপার দাম দুই দফা সমন্বয় করা হয়েছে—একবার বৃদ্ধি ও একবার হ্রাস। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; তার মধ্যে ১০ বার বৃদ্ধি, ৩ বার হ্রাস করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০