মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৩ মে ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। এ সময় বিক্ষোভ ও সড়ক অবরোধে শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (১৩ মে) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতুটিকে টোল ফ্রি ঘোষণার আহ্বান জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে জনদুর্ভোগও বাড়ছে বলে দাবি তাদের।

কর্মসূচিতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মাসির আলী, অ্যাডভোকেট মো. মাসুদ রানা, নজেকশিসের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ব্যবসায়ী মো. রাইহানুল ইসলাম লুনা এবং চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  প্রবাসীর স্ত্রীকে হামলা-শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

বক্তারা বলেন, জেলার মানুষের দীর্ঘদিনের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মহানন্দা সেতু নির্মাণ করা হলেও বর্তমানে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা আরও বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা সেতুতে টোল আরোপ জনস্বার্থের পরিপন্থী।

এদিকে আন্দোলনকারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী বিভিন্ন সড়ক অবরোধ করলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আন্দোলনকারীরা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০