মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বক্তব্য রাখেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয় বরং বিশেষ যত্ন, শিক্ষা ও সহায়তার মাধ্যমে অটিস্টিক শিশুরাও সমাজ ও রাষ্ট্রের সম্পদ হয়ে উঠতে পারে। তারা অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

সভায় মাগুরায় পরিচালিত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১০

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১২

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

১৩

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৪

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১৫

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১৭

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৮

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৯

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

২০