মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৫ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দীর্ঘ ১৯ বছরের প্রবাস জীবনের কষ্টার্জিত প্রায় এক কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন—এমন অভিযোগ করেছেন দুবাই প্রবাসী আবু কালাম। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সালিশি মহলে ঘুরেও বিচার না পাওয়ার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

প্রবাসী আবু কালাম কুলিয়ারচর উপজেলার ভাটি জগৎচর গ্রামের মৃত চান্দু মিয়া ও মৃত জামেনা বেগমের ছেলে। বুধবার (১৩ মে) স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ২০০৭ সালে জীবিকার তাগিদে দুবাই যান। পরে ২০১৩ সালের ৪ অক্টোবর পারিবারিকভাবে জাফরাবাদ গ্রামের মেরাজ আলী শাহর মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করেন।

আবু কালামের অভিযোগ, দীর্ঘ প্রবাস জীবনে উপার্জিত অর্থ স্ত্রীর কাছে বিশ্বাসের ভিত্তিতে জমা রাখতেন তিনি। জাফরাবাদ মোড়ে জমি কেনার জন্য স্ত্রীকে প্রায় ৩০ লাখ টাকা পাঠান। পরে সেই জমি তার নামে না করে স্ত্রী নিজের নামে রেজিস্ট্রি করে নেন বলে দাবি করেন তিনি। এছাড়া দোকান নির্মাণ, মাটি ভরাট ও অন্যান্য কাজে আরও প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

তার ভাষ্য অনুযায়ী, স্ত্রীর জন্য প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারও কিনে দেন। পাশাপাশি শ্বশুর ও স্ত্রীর বড় ভাই বিভিন্ন সময়ে তার কাছ থেকে আরও কয়েক লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

আবু কালাম জানান, প্রায় এক বছর আগে হঠাৎ হোয়াটসঅ্যাপে এফিডেভিটের মাধ্যমে তালাকের কাগজ পান তিনি। দেশে ফিরে জানতে পারেন, তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন এবং বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি দাবি করেন, তালাকের বিষয়টি গোপন রেখে দীর্ঘদিন তার কাছ থেকে টাকা নিয়েছেন স্ত্রী।

এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলে বিচার চাইলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তার। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে আবু কালামের সব অভিযোগ অস্বীকার করেছেন তানজিনা আক্তার। তিনি বলেন, “আমাদের দাম্পত্য জীবনে বনিবনা ছিল না। ১৪ বছর সংসার করেও সন্তান হয়নি। চিকিৎসা ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে আমি তালাক দিয়েছি। পরে এক বছর আগে নতুন করে বিয়ে করেছি।”

তানজিনা আরও দাবি করেন, আবু কালামের টাকা দিয়ে তার নামেই একাধিক জায়গা কেনা হয়েছে এবং নিজের জমানো অর্থ ও স্বর্ণ বিক্রি করেও তিনি সম্পদ করেছেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় আদালতের রায় অমান্য করে ঘর দখলের অভিযোগ

এদিকে স্থানীয়ভাবে তালাকের বৈধতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীকে তালাকের ক্ষমতা কাবিননামার ১৮ নম্বর কলামে অর্পণ করা থাকলে তবেই তিনি স্বামীকে তালাক দিতে পারেন। এছাড়া তালাক কার্যকরের জন্য নির্ধারিত নিয়মে নোটিশ প্রদান ও নিবন্ধনের বিধান রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০