পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেলিশহর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আবদুল আলম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক তিনবারের ইউপি সদস্য আবদুল আলম।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আবদুল আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ব্যবসার পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তিনি জানান, গত ১৭ বছরে রাজনৈতিক মামলা, হামলা, জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হলেও দলের প্রতি আস্থা হারাননি। বর্তমান সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নেতৃত্বে এলাকায় বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

আবদুল আলম দাবি করেন, গত দুই বছরে সরকারি বরাদ্দের মাধ্যমে এলাকায় প্রায় দেড় কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। এর মধ্যে মসজিদ, মন্দির, গির্জা এবং বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন উল্লেখযোগ্য। এছাড়া তিনবার ইউপি সদস্য থাকাকালীন প্রায় ১৮ বছর এলাকায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল আলম বলেন, “আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। জনগণের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”

আরো পড়ুন...  বীরগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান

তিনি আরও বলেন, কেলিশহর ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সেচ ব্যবস্থার আধুনিকায়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং নারী-শিশু কল্যাণে কাজ করতে চান তিনি।

এছাড়া গরিব, অসহায় ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আবদুল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০