মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক প্রচার অভিযান, নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৫ মার্চ) উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ আলোচনা সভা, প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফেরদৌস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আব্দুর সাত্তার, মো. নজরুল ইসলাম ও যতীন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের অংশগ্রহণে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য প্রচার অভিযান পরিচালিত হয়। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে এবং সমাজে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানায়।

আরো পড়ুন...  সুন্দরপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পরে অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে পরিবার ও সমাজে নারী ও শিশুদের প্রতি বৈষম্য, সহিংসতা ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয় এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হয় এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, শিশুদের নেতৃত্বে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই প্রচার অভিযান, নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, তা সমাজে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০